মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার এক মাসের কারাদণ্ড

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার এক মাসের কারাদণ্ড
মঙ্গলবার ● ৬ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় ভ্রাম্যমাণ আদালতে মাদক বিক্রেতার এক মাসের কারাদণ্ড

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় ২০ গ্রাম গাঁজাসহ রাকিব সরদার (২১) নামে এক যুবককে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাকে ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

 

মঙ্গলবার সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমাল এ দণ্ডাদেশ দেন।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গৌরনদী সার্কেলের উপপরিদর্শক মো. ফাইজুল ইসলাম হৃদয় জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের রত্নপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় জালাল সরদারের ছেলে রাকিব সরদারকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।

 

পরে তাকে গাঁজাসহ সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিম হোসেন তমালের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হয়। সেখানে দোষ স্বীকার করায় আদালত তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেন।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ খান জানান, মঙ্গলবার দুপুরে রাকিব সরদারকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২০:৫৫:১০ ● ১৬ বার পঠিত