সোমবার ● ৫ অক্টোবর ২০২৬

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

হোম » শিক্ষা » জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

জিয়ানগরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, জিয়ানগর (পিরোজপুর)

 

‘বিশ্ব শিক্ষক দিবস ২০২৬’ উপলক্ষে পিরোজপুরের জিয়ানগরে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার (৫ অক্টোবর) উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে র‌্যালি বের করা হয়।

 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ওলিউর রহমান রুবেলের সভাপতিত্বে এবং একাডেমিক সুপারভাইজার অশোক রায়ের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি মো. আহসানুল হক ছগির, উপজেলা জামায়াতের আমির মাওলানা আলী হোসেন, জিয়ানগর সরকারি কলেজের অধ্যাপক মো. জাকারিয়া হোসেন, জিয়ানগর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. শাহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনসুর হেলাল, এমইউ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দিন গাজী, সিনিয়র শিক্ষক মো. আরিফুজ্জামান ও শিক্ষক মো. গোলাম রাব্বানী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫:৪২:২৩ ● ২৩ বার পঠিত