সোমবার ● ৫ অক্টোবর ২০২৬

তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান যাচ্ছেন পবিপ্রবি উপ-উপাচার্য

হোম » শিক্ষা » তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান যাচ্ছেন পবিপ্রবি উপ-উপাচার্য
সোমবার ● ৫ অক্টোবর ২০২৬


 

তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে জাপান যাচ্ছেন পবিপ্রবি উপ-উপাচার্য

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের গবেষণাকাজে জাপান যাচ্ছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম। জাপানের তোহুকু বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সোমবার (৫ অক্টোবর) রাতে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়বেন তিনি।

 

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগ জানিয়েছে, জাপানে অবস্থানকালে তাঁর গবেষণাসংক্রান্ত যাবতীয় ব্যয় জাপান সরকার বহন করবে।

 

পবিপ্রবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম ‘Reduction of arsenic contamination from rice fields through engineered biochar application: A fundamental understanding of metallomics at the soil-biochar interface’ শীর্ষক জাপান-বাংলাদেশ যৌথ গবেষণা প্রকল্পের অন্যতম গবেষক ও গবেষণা ফেলো। তিনি জাপান সোসাইটি ফর দ্য প্রমোশন অব সায়েন্সের গবেষণা ফেলো হিসেবেও এ প্রকল্পে যুক্ত রয়েছেন।

 

গবেষণা প্রকল্পটির জাপান অংশের নেতৃত্ব দিচ্ছেন তোহুকু বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞানের অধ্যাপক ড. তোময়ুকি মাকিনো। বাংলাদেশ অংশের নেতৃত্বে রয়েছেন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

 

প্রকল্পের অন্য গবেষকদের মধ্যে রয়েছেন পবিপ্রবির আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক পরিচালক ড. হাচিব মোহাম্মদ তুষার এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিকল্পনা পরিচালক ড. হাবিব মোহাম্মদ নাসের। প্রকল্পের প্রধান গবেষক ও সমন্বয়ক পবিপ্রবির কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. শামীম মিয়া। তিনি বর্তমানে অস্ট্রেলিয়ার নিউ ইংল্যান্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে কর্মরত।

 

অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম একজন মৃত্তিকা বিজ্ঞানী। তিনি বাংলাদেশের চলন বিলের মাটির শ্রেণীবিভাগ নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি পবিপ্রবির উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন।

 

জাপান সফর সফলভাবে সম্পন্ন করতে সবার কাছে দোয়া চেয়েছেন অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২:৩৪:৪২ ● ২৭ বার পঠিত