রবিবার ● ৪ অক্টোবর ২০২৬
কলাপাড়ায় প্রাথমিকের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন
হোম » শিক্ষা » কলাপাড়ায় প্রাথমিকের নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনিয়োগপ্রাপ্ত ৩৩ জন সহকারী শিক্ষকের পাঁচ দিনব্যাপী ওরিয়েন্টেশন শুরু হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলা প্রাইমারি রিসোর্স সেন্টারের হলরুমে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। শুরুতে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহিদা বেগম।
এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা এসএম ফজলুল, মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুস সাকিব খান কনা, রহমতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ সুজা উদ্দিন এবং খেপুপাড়া শাখার জনতা ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহরিয়া।
প্রধান অতিথির বক্তব্যে শাহিদা বেগম বলেন, ‘শিক্ষা জাতির মেরুদণ্ড। আপনারা সবাই মানুষ গড়ার কারিগর। যারা নতুন এসেছেন, আমাদের প্রত্যাশা থাকবে আপনারা মেধা ও মনন দিয়ে কোমলমতি শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলবেন। তাহলে একটি জাতি ও দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।’
তিনি আরও বলেন, ‘আগামী দিনগুলোতে আপনাদের সৎ ও সুন্দর কর্মের মাধ্যমে নিজ মহিমায় আলোকিত হবেন।’
তিনি জানান, নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পাঁচ দিনের ওরিয়েন্টেশন শেষে আগামী ১১ অক্টোবর কলাপাড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পদায়ন করা হবে।
বাংলাদেশ সময়: ১৯:৩৩:০৭ ● ২১ বার পঠিত
