শনিবার ● ৩ অক্টোবর ২০২৬

সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

হোম » খুলনা » সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬


সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট

 

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে কয়লাবাহী লাইটার জাহাজের ধাক্কায় নদীতে পড়ে নিখোঁজ জেলে মোস্তফা মাঝির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

শনিবার (৩ অক্টোবর) দুপুরে নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোস্তফা পিরোজপুরের কাউখালী উপজেলার শয়না গ্রামের অজেদ মাঝির ছেলে।

 

নৌ পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে চাঁদপাই রেঞ্জের চরাপুটিয়া ও ভদ্রা নদীর মধ্যবর্তী চাওলা বগীর মুখে একটি অজ্ঞাতনামা কয়লাবাহী লাইটার জাহাজ জেলেদের নৌকায় সজোরে ধাক্কা দেয়। এতে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে মোস্তফা নদীতে পড়ে নিখোঁজ হন। নৌকায় থাকা শুকুর আমিন ও সানাউল্লাহ সানি সাঁতরে তীরে উঠতে সক্ষম হন।

 

চাঁদপাই নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোক্তারুজ্জামান বলেন, নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭:১৭:৪০ ● ২৩ বার পঠিত