শনিবার ● ৩ অক্টোবর ২০২৬

আগৈলঝাড়ায় দেশি মদসহ এক মাদককারবারি আটক

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় দেশি মদসহ এক মাদককারবারি আটক
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬


 

আগৈলঝাড়ায় দেশি মদসহ এক মাদককারবারি আটক

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়ায় এক লিটার দেশি মদসহ সজীব বৈদ্য (২৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

 

শনিবার ভোররাত ৪টার দিকে উপজেলার বাকাল ইউনিয়নের তেতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। সজীব বৈদ্য ওই গ্রামের সুনীল বৈদ্যের ছেলে।

 

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সজীব বৈদ্যকে এক লিটার দেশি মদসহ আটক করা হয়।

 

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগৈলঝাড়া থানায় মামলা করেছে।

 

পরে শনিবার সকালে গ্রেপ্তার সজীব বৈদ্যকে বরিশাল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৬:১২:১৯ ● ২৩ বার পঠিত