শুক্রবার ● ২ অক্টোবর ২০২৬
গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়ার মতবিনিময়
হোম » বরিশাল » গৌরনদীতে ইমামদের সঙ্গে বিএনপি নেতা আবুল হোসেন মিয়ার মতবিনিময়
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে আলেম-ওলামা ও বিভিন্ন মসজিদের ইমামদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপি নেতা আলহাজ আবুল হোসেন মিয়া। সভা শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার বার্থী নিজ বাসভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা (উত্তর) বিএনপির সিনিয়র সদস্য ও গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ আবুল হোসেন মিয়া।
সভায় বক্তব্য দেন উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আবদুল হাকিম, সুন্দরদী গাউছিয়া আবেদীয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ এস এম আবদুর রব, টরকীবন্দর আদর্শ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আবদুল কাইয়ুম হারুনী, হাফেজ মাওলানা রহমাতুল্লাহ, মাওলানা বশির উদ্দিনসহ স্থানীয় ওলামায়ে কেরাম।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ আবুল হোসেন মিয়া আলেম সমাজকে সমাজের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে উল্লেখ করে ধর্মীয় মূল্যবোধ সমুন্নত রাখার পাশাপাশি সামাজিক ঐক্য ও শান্তি বজায় রাখার আহ্বান জানান।
সভা শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আবদুল হালিম।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩২ ● ৩২ বার পঠিত
