বুধবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৬
কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
হোম » শিক্ষা » কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
মাদারীপুরের কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
কালকিনি সৈয়দ আবুল হোসেন একাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইউনুস আলীর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুজ্জামান।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি হিসেবে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, ‘পড়াশোনায় আরও মনোযোগী হয়ে ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের মাধ্যমে নিজেদের, পরিবার ও এলাকার সুনাম বয়ে আনার এ ধারা অব্যাহত রাখতে হবে।’
আয়োজকেরা বলেন, কৃতি শিক্ষার্থীদের এমন সংবর্ধনা তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে উৎসাহ জোগাবে।
অনুষ্ঠানে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫:২৭:১০ ● ২৩ বার পঠিত
