রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় আ.লীগের পদ থেকে পদত্যাগ করলেন ফেরদাউসুর রহমান
হোম » রাজনীতি » কয়রায় আ.লীগের পদ থেকে পদত্যাগ করলেন ফেরদাউসুর রহমান
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদাউসুর রহমান।
রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে লিখিত বক্তব্যের মাধ্যমে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
ফেরদাউসুর রহমান কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের কালনা গ্রামের মৃত মকবুল হাওলাদারের ছেলে।
সংবাদ সম্মেলনে ফেরদাউসুর রহমান বলেন, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, পারিবারিক সমস্যা ও শারীরিক অসুস্থতার কারণে তিনি আর কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না। এ কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি আরও বলেন, আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও তিনি কখনো কোনো দায়িত্ব পালন করেননি। তিনি একজন শিক্ষক। শিক্ষকতা পেশার কারণে তার পক্ষে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা সম্ভব হচ্ছে না। এ কারণে তিনি স্বেচ্ছায় পদত্যাগ করেছেন।
এ বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন ফেরদাউসুর রহমান।
বাংলাদেশ সময়: ১৬:০১:৫৮ ● ২৮ বার পঠিত
