রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬

কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

হোম » পর্যটন » কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত
রবিবার ● ২৭ সেপ্টেম্বর ২০২৬


কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিতসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

‘ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় আগামীর পর্যটন’ প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীর কুয়াকাটায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে।

 

রবিবার সকাল ১০টায় কুয়াকাটা পৌরসভা প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্রসহ একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সদস্য, স্কুল-কলেজের শিক্ষার্থী ও পর্যটকেরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পর্যটন হলিডে হোমসে গিয়ে শেষ হয়।

 

পরে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন। পর্যটনসংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন।

 

সভায় বক্তারা কুয়াকাটার পর্যটন শিল্পের সম্ভাবনার পাশাপাশি বিভিন্ন সমস্যা তুলে ধরেন। বিশেষ করে সৈকতের ভাঙন, দখল ও দূষণ রোধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

 

দিবসটি উপলক্ষে দিনভর পর্যটকদের নিয়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২৫:৪৫ ● ৩০ বার পঠিত