শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬

গৌরনদীর আড়িয়াল খাঁর ভাঙন, জরুরি তীররক্ষা কাজের উদ্বোধন

হোম » বরিশাল » গৌরনদীর আড়িয়াল খাঁর ভাঙন, জরুরি তীররক্ষা কাজের উদ্বোধন
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০২৬


 

গৌরনদীর আড়িয়াল খাঁর ভাঙন, জরুরি তীররক্ষা কাজের উদ্বোধন

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

আড়িয়াল খাঁ নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত বরিশালের গৌরনদী উপজেলার মিয়ারচর এলাকা পরিদর্শন করেছেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন।

 

শনিবার (২৬ সেপ্টেম্বর) মিয়ারচরে গিয়ে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থান ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙনের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

 

পরে তিনি মিয়ারচরে আপৎকালীন জরুরি নদীতীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন করেন। নদীভাঙন থেকে স্থানীয় বসতি ও গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান শরিফ, গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেক হাসান রাসেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১৫:১৭:৩৯ ● ২৮ বার পঠিত