শনিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২৬
মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার
হোম » ভোলা » মনপুরায় পুলিশের অভিযানে দুই মাদককারবারি গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০ পিস নিষিদ্ধ ইয়াবা উদ্ধার করা হয়।
শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরফৈজুদ্দিন গ্রামের দীপক চৌধুরীর বাড়ির সামনে পাকা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মো. রাকিব (২২) ও মো. সাগর (২৪)। তাদের বাড়ি হাজিরহাট ইউনিয়নের চরযতিন ও চরফৈজুদ্দিন গ্রামে।
পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়। পরে শনিবার সকাল ৭টার দিকে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়। এরপর আদালতে সোপর্দ করা হয়েছে।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজাহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৫৩:৫৬ ● ৩০ বার পঠিত
