শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
হোম » খুলনা » বেনাপোলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বেনাপোল (যশোর)
যশোরের বেনাপোলে অজ্ঞাতপরিচয় এক নারীর (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে বেনাপোল পৌর গেটের উত্তর পাশে একটি খোলা মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই নারী দীর্ঘদিন ধরে বেনাপোল পৌর গেট ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করতেন। তিনি স্থানীয় বাসিন্দা ছিলেন না। এলাকার কেউ তার পরিচয় বা স্বজনদের বিষয়ে নিশ্চিতভাবে জানাতে পারেননি। স্থানীয়দের কেউ কেউ তাকে মানসিক ভারসাম্যহীন বলে জানিয়েছেন।
শুক্রবার বিকেলে খোলা মাঠে নারীর মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পরিচয় শনাক্ত করা সম্ভব না হওয়া এবং কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় স্থানীয়দের সহযোগিতায় মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আশরাফ হোসেন জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে স্থানীয়দের সমন্বয়ে মরদেহটির দাফনের ব্যবস্থা করা হয়েছে। মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মৃত নারীর হাতের ছাপ নিয়ে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২৩:৫৮:১৬ ● ২১ বার পঠিত
