শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬

দুমকিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার সমর্থনে মতবিনিময় সভা

হোম » পটুয়াখালী » দুমকিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার সমর্থনে মতবিনিময় সভা
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

দুমকিতে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী খোকন মৃধার সমর্থনে মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)

 

পটুয়াখালীর দুমকি উপজেলার ৪ নম্বর আংগারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. জহিরুল ইসলাম খোকন মৃধার সমর্থনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার সাতানী আমির উদ্দিন স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলী আশরাফ সিকদারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জয়নাল হাওলাদার।

 

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল লতিফ বিশ্বাস, হান্নান সিকদার, আব্দুল জব্বার হাওলাদার, এনামুল হক মালেক জোমাদ্দার, মেনহাজ মৃধা, হেলাল হাওলাদার, এমদাদুল ইসলাম, বিউটি বেগম ও হেলেনা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। এতে কয়েক হাজার নারী-পুরুষ ও নবীন ভোটার অংশ নেন।

 

মতবিনিময় সভায় এলাকার উন্নয়ন, জনসেবা বৃদ্ধি এবং সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় খোকন মৃধা স্থানীয়দের মতামত শোনেন এবং তার নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন।

 

খোকন মৃধা বলেন, নির্বাচিত হলে আংগারিয়া ইউনিয়নকে আধুনিক ইউনিয়নে রূপান্তর, সড়ক উন্নয়ন, মাদক নির্মূল এবং ইউনিয়ন পরিষদের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯:০০:৪২ ● ২৬ বার পঠিত