শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬
কয়রায় গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১
হোম » খুলনা » কয়রায় গাঁজা ও মাদক বিক্রির টাকাসহ আটক ১
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
খুলনার কয়রায় ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির ২২ হাজার ১৫০ টাকা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বকুল চন্দ্র মণ্ডল (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের চৌকুনি গ্রামে তার নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কয়রা থানার উপপরিদর্শক বিজনের নেতৃত্বে পুলিশের একটি দল চৌকুনি গ্রামে অভিযান চালায়। এ সময় বকুল চন্দ্র মণ্ডলকে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ২২ হাজার ১৫০ টাকা উদ্ধার করা হয়।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাঃ রাশেদুল আলম বলেন, এ ঘটনায় কয়রা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটক বকুল চন্দ্র মণ্ডলকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:১৯:০৬ ● ২৫ বার পঠিত
