শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬

কীটনাশক সেবনে বাউফলে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু

হোম » পটুয়াখালী » কীটনাশক সেবনে বাউফলে মানসিক ভারসাম্যহীন নারীর মৃত্যু
শুক্রবার ● ১৮ সেপ্টেম্বর ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে ধানে ব্যবহৃত কীটনাশক সেবন করে জাকিয়া বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব কালাইয়া গ্রামের আকন বাড়িতে এ ঘটনা ঘটে।

 

নিহত জাকিয়া বেগম ওই এলাকার আজম আকনের স্ত্রী। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যদের অজান্তে ঘরে থাকা ধানে ব্যবহৃত কীটনাশক সেবন করেন জাকিয়া। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। পরে তাঁর স্বামী ও স্বজনরা তাঁকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে একপর্যায়ে তিনি সংজ্ঞাহীন হয়ে পড়েন। পরে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন। এরপর পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

 

বাউফল থানার পরিদর্শক সিরাজুল ইসলাম সিরাজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের বিষয়ে তথ্য সংগ্রহ করেছে। কী কারণে বা কোন পরিস্থিতিতে জাকিয়া কীটনাশক সেবন করেছেন, তা নিশ্চিত হতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪:১৮:০২ ● ২৫ বার পঠিত