বৃহস্পতিবার ● ১৭ সেপ্টেম্বর ২০২৬
কালকিনিতে কিন্ডারগার্টেনের শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়
হোম » ঢাকা » কালকিনিতে কিন্ডারগার্টেনের শিক্ষা মানোন্নয়নে মতবিনিময়![]()
সাগরকন্যা প্রতিবেদক, কালকিনি (মাদারীপুর)
মাদারীপুরের কালকিনিতে বেসরকারি কিন্ডারগার্টেন পরিচালনা, বিদ্যালয়ের নিয়ন্ত্রণ, শিক্ষক প্রশিক্ষণ ও সরকারি বৃত্তিসহ শিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের আয়োজনে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে শিশু কানন কিন্ডারগার্টেন স্কুলের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
কালকিনি উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইকরাম হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মিরাজ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের মহাসচিব মো. মিজানুর রহমান।
সভায় বেসরকারি কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার বিভিন্ন দিক, বিদ্যালয়ের নিয়ন্ত্রণ ব্যবস্থা, শিক্ষকদের প্রশিক্ষণ এবং সরকারি বৃত্তি নিয়ে আলোচনা করা হয়।
বক্তারা কিন্ডারগার্টেন শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় স্থানীয় কিন্ডারগার্টেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
মতবিনিময় সভায় স্থানীয় বিভিন্ন কিন্ডারগার্টেনের শিক্ষক, পরিচালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আরজে/এমআর
বাংলাদেশ সময়: ১৩:০৭:১০ ● ২৮ বার পঠিত
