বুধবার ● ১৬ সেপ্টেম্বর ২০২৬
তালতলীতে গ্যাস সিলিন্ডারে দগ্ধ জেলে বেলাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
হোম » বরগুনা » তালতলীতে গ্যাস সিলিন্ডারে দগ্ধ জেলে বেলাল ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, তালতলী (বরগুনা)
বরগুনার তালতলীতে মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ জেলে বেলাল হোসেন (৩০) ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বুধবার পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে।
বেলাল হোসেন উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নের মরা নিদ্রা গ্রামের মতি খানের ছেলে। তিনি দুই সন্তানের জনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর পাশের এলাকার মনির পিয়াদার মাছ ধরার ট্রলারে করে গভীর সাগরে মাছ ধরতে রওনা হন বেলাল। পথে ট্রলারে থাকা গ্যাস সিলিন্ডারে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে বেলাল দগ্ধ হন।
পরে তাকে উদ্ধার করে প্রথমে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ঢাকার বার্ন ইউনিটে ভর্তি করা হয়। সেখানে চার দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলালের মরদেহ নিজ বাড়িতে নেওয়া হলে স্বজন ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে আসে। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
বাংলাদেশ সময়: ১৯:২১:২৩ ● ১৭ বার পঠিত
