মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬

ওমানে আজ থেকে ছয় দিন বাংলাদেশিদের যে নির্দেশনা মানতে হবে

হোম » প্রবাস » ওমানে আজ থেকে ছয় দিন বাংলাদেশিদের যে নির্দেশনা মানতে হবে
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

ওমানে আজ থেকে ছয় দিন বাংলাদেশিদের যে নির্দেশনা মানতে হবে

সাগরকন্যা ডেস্ক

 

চ্যান্সারি ভবন স্থানান্তরের কারণে ওমানে বাংলাদেশ দূতাবাসের কনস্যুলার সেবা মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে ছয় দিনের জন্য সাময়িকভাবে বন্ধ থাকবে। আগামী ২১ সেপ্টেম্বর নতুন ভবন থেকে আবার নিয়মিত কনস্যুলার সেবা চালু হবে।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) ওমানে বাংলাদেশ দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ দূতাবাস, মাসকাটের চ্যান্সারি ১৫ সেপ্টেম্বর বর্তমান স্থান থেকে নতুন ভবনে স্থানান্তর করা হবে। ভবন স্থানান্তরের কার্যক্রমের কারণে ১৫ থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত কনস্যুলার সেবা সাময়িকভাবে বন্ধ থাকবে।

 

আগামী ২১ সেপ্টেম্বর থেকে নতুন চ্যান্সারি ভবন থেকে নিয়মিত কনস্যুলার সেবা দেওয়া হবে।

 

নতুন চ্যান্সারি ভবনের ঠিকানা হলো বাংলাদেশ দূতাবাস, মাসকাট, প্লট নম্বর ৫৪৬ (ইউনিট ০০১ ও ০০২), ভিলা নম্বর ৩১২৬ (এ ও বি), স্ট্রিট নম্বর ৩০৪০, আল সারুজ, বাউশার, সালতানাত অব ওমান।

বাংলাদেশ সময়: ৮:৪৮:৩২ ● ২২ বার পঠিত