মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬

বরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

হোম » বরগুনা » বরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন
মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬


 

বরগুনায় জমি দখল ও চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

সাগরকন্যা প্রতিবেদক, বরগুনা

 

বরগুনায় জমি দখলের চেষ্টা, চাঁদাবাজি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন সুভাষ চন্দ্র ঘোষ নামে এক ব্যক্তি। জমি রক্ষা ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

 

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে বরগুনা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুভাষ চন্দ্র ঘোষ বলেন, তাদের পরিবার প্রায় ১২০ বছর ধরে বরগুনায় বসবাস ও ব্যবসা করে আসছে। পূর্বপুরুষের সূত্রে পাওয়া এবং দীর্ঘদিন ধরে ভোগদখলে থাকা জমিতে হাউজিং ব্যবসার উদ্যোগ নেওয়ার পর একটি চক্র তাদের কাছে চাঁদা দাবি ও জমি দখলের হুমকি দিচ্ছে।

 

তিনি অভিযোগ করেন, গত ১১ সেপ্টেম্বর গভীর রাতে ২০ থেকে ২৫ জনের একটি দল ওই জমিতে ঢুকে দখলের চেষ্টা করে। একপর্যায়ে তারা জমির মাটি কেটে নেওয়ারও চেষ্টা চালায়। এ ঘটনায় বরগুনা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানান তিনি।

 

সংবাদ সম্মেলনে সুভাষ চন্দ্র ঘোষ বিপ্লব বিশ্বাসসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদা দাবি, জমি দখলের চেষ্টা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ করেন।

 

তিনি বলেন, জমি নিয়ে কোনো বিরোধ থাকলে তা আইনগতভাবে নিষ্পত্তি করা হবে। তিনি কোনো সংঘাত চান না। বৈধ সম্পত্তি রক্ষা ও পরিবারের নিরাপত্তার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ চান।

 

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ৭:২৬:২১ ● ২০ বার পঠিত