মঙ্গলবার ● ১৫ সেপ্টেম্বর ২০২৬
গৌরনদী পৌরবাসীর উদ্দেশ্যে পৌর প্রশাসকের ব্যতিক্রমী ঘোষণা
হোম » বরিশাল » গৌরনদী পৌরবাসীর উদ্দেশ্যে পৌর প্রশাসকের ব্যতিক্রমী ঘোষণা
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
গৌরনদী পৌরসভার কোনো নাগরিকের পৌর ট্যাক্স বেশি নির্ধারণ করা হয়েছে বলে মনে হলে আবেদন করে তা সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। এ বিষয়ে নাগরিকদের বিভ্রান্তি বা বিরূপ মন্তব্য না করার আহ্বান জানিয়েছেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম।
সোমবার (১৪ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে পৌরসভার সব নাগরিককে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৌর ট্যাক্স নির্ধারণের ক্ষেত্রে কোনো নাগরিকের মনে হলে তার ট্যাক্স বেশি নির্ধারণ করা হয়েছে, তাহলে তিনি সংশোধনের জন্য আবেদন করতে পারবেন। আবেদন পাওয়ার পর বিষয়টি যাচাই করে ট্যাক্স সঠিকভাবে নির্ধারণ করে দেওয়া হবে।
এতে আরও বলা হয়, এ বিষয়ে কারও তদবির বা সুপারিশের প্রয়োজন নেই। তাই পৌর ট্যাক্স নির্ধারণের বিষয়টি নিয়ে সরকারকে জড়িয়ে কোনো ধরনের বিরূপ মন্তব্য না করার জন্য নাগরিকদের অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ৭:১৯:৪৩ ● ২৯ বার পঠিত
