সোমবার ● ১৪ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় ৫২টি ইয়াবাসহ জিকু গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » গলাচিপায় ৫২টি ইয়াবাসহ জিকু গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে মো. দিদারুল ইসলাম জিকু (২৮) নামে এক যুবককে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাতে গলাচিপা থানার মুশুরিকাঠী এলাকার শাহ আলম মৃধার বাড়ির রান্নাঘরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গলাচিপা থানার উপপরিদর্শক (নিঃ) মো. নুরুজ্জামানের নেতৃত্বে সঙ্গীয় কর্মকর্তা ও ফোর্স এ অভিযান পরিচালনা করেন। এ সময় রান্নাঘরের ভেতর থেকে ৫২টি ইয়াবা ট্যাবলেটসহ জিকুকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জিকু মুশুরিকাঠী এলাকার মো. শাহ আলম মৃধার ছেলে। তিনি আমখোলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। পুলিশের তথ্য অনুযায়ী, মামলাটি সোমবার (১৪ সেপ্টেম্বর) গলাচিপা থানায় ৩৬(১) ধারার সারণি ১০(ক)-এ রুজু করা হয়।
গলাচিপা থানার ওসি ইমতিয়াজ জানিয়েছেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:০৫:১৪ ● ২৮ বার পঠিত
