মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬
কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বশার
হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার বশার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় ১০৫ পিস ইয়াবাসহ মো. বশার খান (৪৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া ৩টার দিকে উপজেলার চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামে অভিযান চালিয়ে নিজ বসতঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বশার খান ওই গ্রামের মৃত কালু খার ছেলে।
পুলিশ জানায়, কলাপাড়া থানার উপপরিদর্শক (নিঃ) জাহিদুল ইসলাম জয়, বিপি-৯৬২৩২৪৬৫৬৩-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় বশারের বাড়ির বারান্দা থেকে তার কাছ থেকে ১০৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ইয়াবাসহ গ্রেপ্তারের কথা স্বীকার করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৬:৩৮:১৩ ● ১৫ বার পঠিত
