মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬

কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

হোম » পটুয়াখালী » কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
মঙ্গলবার ● ৮ সেপ্টেম্বর ২০২৬


 

কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় ৫০ পিস ইয়াবাসহ মাহবুব প্যাদা (৪৮) নামে এক মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ছোনাউটা গ্রামের একটি কাঁচা রাস্তা থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতার মাহবুব প্যাদা বরগুনার আমতলী উপজেলার পূজাখোলা গ্রামের মো. এ রব প্যাদার ছেলে।

 

পুলিশ জানায়, মাহবুবের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযান চলছে এবং তা অব্যাহত থাকবে। গ্রেফতার মাহবুবকে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২:৪৬:৪৯ ● ৩০ বার পঠিত