সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
কাউখালীতে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার
হোম » আইন-আদালত » কাউখালীতে সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
পিরোজপুরের কাউখালীতে বিশেষ অভিযান চালিয়ে দুই বছরের সাজাপ্রাপ্ত এক নারী আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৭ সেপ্টেম্বর) কাউখালী থানার উপপরিদর্শক মাসুদ আল মামুন অভিযান চালিয়ে ঝালকাঠী জেলার সিআর মামলা নং-৫৭৩/২৪ (ঝাল)-এর সাজাপ্রাপ্ত আসামি মোসাঃ রাজিয়া বেগমকে গ্রেফতার করেন। তিনি কাউখালী উপজেলার পূর্ব আমরাজুড়ি গ্রামের মো. কামাল হাওলাদারের স্ত্রী।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন জানান, গ্রেফতার রাজিয়া বেগম দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৫৪:০৬ ● ২৫ বার পঠিত
