সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ মো. নাহিদ মোল্লা (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার রাতে উপজেলার চর কাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় চরকাজল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. কামাল উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে বড় চরকাজল এলাকায় অভিযান চালান। এ সময় মো. ইদ্রিস মোল্লার টিনশেড ঘরের উত্তর পাশের বারান্দায় রাখা একটি চকির নিচ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকে নাহিদ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাহিদ মোল্লা বড় চরকাজল এলাকার মো. ইদ্রিস মোল্লার ছেলে।
এ ঘটনায় গলাচিপা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা হয়েছে। মামলার নম্বর ১১৯। মামলাটি দায়ের করা হয়েছে ৬ সেপ্টেম্বর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৫:৩০:৩২ ● ২৮ বার পঠিত
