সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬

গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

হোম » পটুয়াখালী » গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬


 

গলাচিপায় ১০০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় মাদকবিরোধী অভিযানে ১০০ গ্রাম গাঁজাসহ শলেন চন্দ্র মিস্ত্রী (২৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

শনিবার (৬ সেপ্টেম্বর) গলাচিপা থানার উপপরিদর্শক মো. সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার গোলখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বড় গাবুয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার শলেন চন্দ্র মিস্ত্রী বরগুনার আমতলী উপজেলার আঠারোগাছিয়া ইউনিয়নের পূর্ব সোনাখালী এলাকার সন্তোষ মিস্ত্রীর ছেলে।

 

গলাচিপা থানা পুলিশ জানায়, অভিযানের সময় জাকির মেলকারের বাড়ির সামনের আধাপাকা সড়ক থেকে শলেন চন্দ্র মিস্ত্রীর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় গলাচিপা থানায় মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫:১১:৩৬ ● ২০ বার পঠিত