বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
চরফ্যাশনে শিশু ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার
হোম » ভোলা » চরফ্যাশনে শিশু ধর্ষণের অভিযোগে দাদা গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকায় পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার আপন দাদাকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তথ্য জানান চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মেহেদী হাসান।
সংবাদ সম্মেলনে এএসপি মো. মেহেদী হাসান জানান, গত ৩১ আগস্ট শশীভূষণ থানা এলাকার একটি গ্রামে শিশুটি বাড়ির সামনে খেলছিল। এ সময় অভিযুক্ত তার দাদা শিশুটিকে নিজ ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে। ঘটনাটি শিশুটির মা দেখে ফেলেন। পরে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে ঘটনাটি জানাজানি হয়।
এএসপি মেহেদী হাসান আরও জানান, ঘটনার পর শিশুটির মা বাদী হয়ে শশীভূষণ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে শশীভূষণ থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করে।
তিনি জানান, ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
পুলিশ প্রশাসন এ ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে যেকোনো অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪৬:৩৮ ● ২৭ বার পঠিত
