বেতাগীতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

হোম » রাজনীতি » বেতাগীতে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন

সাগরকন্যা প্রতিবেদক, বেতাগী (বরগুনা)

 

বরগুনার বেতাগীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে।

 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর শহরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. শাহজাহান কবির, সাবেক যুগ্ম সম্পাদক এসএম নুরুল ইসলাম পান্না ও ফারুক হোসেন খোকন এবং পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বেরায়েত হোসেন খোকনসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

এ সময় নেতারা দেশ ও দলের সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করা হয়। তারা সন্ত্রাস, চাঁদাবাজি ও দালালমুক্ত সংগঠন গঠন এবং দলের ত্যাগী নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের প্রত্যয় ব্যক্ত করেন।

 

ক্যাপশন: বেতাগীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

বাংলাদেশ সময়: ১৭:৪৩:৩৪ ● ১৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ