৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

হোম » রাজনীতি » ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির র‍্যালি ও আলোচনা সভা
মঙ্গলবার ● ১ সেপ্টেম্বর ২০২৬


 

৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কলাপাড়ায় বিএনপির র‍্যালি ও আলোচনা সভা

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলাপাড়ায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় পৌরসভা মাঠ থেকে বিভিন্ন সম্প্রদায়ের জাতীয়তাবাদী নেতা-কর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলাপাড়া পৌর অডিটোরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়।

 

কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

 

আলোচনা সভায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক অবদান নিয়ে আলোচনা করেন কলাপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, গাজী গোলাম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সহসভাপতি গাজী মো. সুলতান, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সভানেত্রী ফারজানা সাম্মি ফ্লোরা, উপজেলা কৃষক দলের সভাপতি সালাম তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনর রশীদ ও সদস্যসচিব নাসির উদ্দীন রতন প্রমুখ।

 

এ ছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব রুহুল আমিন অভি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নসু, কলাপাড়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিশ্বাস রাশেদ মোশাররফ কল্লোল এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কাজী ইয়াদুল ইসলাম তুষার উপস্থিত ছিলেন।

 

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম সিকদার ও কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক তারেক আমান সুমন।

 

এ সময় উপজেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, কামরুজ্জামান শহীদ মাতুব্বর, কলাপাড়া পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি ইমরান বিশ্বাসসহ উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মী এবং সুধীজনও উপস্থিত ছিলেন।

 

এদিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুয়াকাটা পৌরসভা ও মহিপুরেও পৃথক কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৪৬ ● ১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ