রাউটারের গতি বাড়াতে যা করবেন

হোম » প্রযুক্তি » রাউটারের গতি বাড়াতে যা করবেন
রবিবার ● ৩০ আগস্ট ২০২৬


 

রাউটারের গতি বাড়াতে যা করবেন

সাগরকন্যা আইটি ডেস্ক

 

স্মার্ট ডিভাইস, টিভি, ফোন, ল্যাপটপ থেকে শুরু করে স্মার্ট স্পিকার- বর্তমানে অধিকাংশ ডিভাইসই বাড়ির ওয়াই-ফাই নেটওয়ার্কের ওপর নির্ভরশীল। একসঙ্গে অনেক ডিভাইস সংযুক্ত থাকলে ইন্টারনেটের গতি ও সংযোগের মান ব্যাহত হতে পারে। তবে এ সমস্যা সমাধানে সব সময় নতুন ইন্টারনেট সংযোগ বা সেবাদাতার দ্বারস্থ হওয়ার প্রয়োজন নেই। কয়েকটি সহজ পরিবর্তনেই অনেক ক্ষেত্রে ওয়াই-ফাইয়ের গতি ও কাভারেজ বাড়ানো সম্ভব।

 

রাউটার বসানোর সঠিক স্থান

 

ওয়াই-ফাইয়ের গতি ও কাভারেজের ক্ষেত্রে রাউটার বসানোর স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসার এমন জায়গায় রাউটার রাখতে হবে, যেখান থেকে সিগন্যাল সহজে সব কক্ষে পৌঁছাতে পারে। সম্ভব হলে বাসার মধ্যভাগের অপেক্ষাকৃত উন্মুক্ত ও উঁচু স্থানে রাউটার বসানো ভালো।

 

পুরু দেয়াল, বড় আসবাবপত্র বা বন্ধ আলমারির আড়ালে রাউটার রাখলে সিগন্যাল দুর্বল হতে পারে। এ ছাড়া মাইক্রোওয়েভ ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রপাতি থেকে দূরে রাউটার রাখা উচিত, কারণ এসব যন্ত্রের কারণে ওয়াই-ফাই সিগন্যালে বিঘ্ন ঘটতে পারে।


নিয়মিত রাউটার রিবুট

 

ইন্টারনেটের গতি কমে গেলে রাউটার বন্ধ করে কিছুক্ষণ পর আবার চালু করা যেতে পারে। দীর্ঘ সময় ধরে টানা চালু থাকার কারণে অনেক সময় রাউটারে সাময়িক প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়।

 

সপ্তাহে দুই থেকে তিনবার রাউটার রিবুট করলে অনেক ক্ষেত্রে সংযোগজনিত সমস্যা কমে আসে এবং গতি স্বাভাবিক হতে পারে। তবে বারবার একই সমস্যা দেখা দিলে শুধু রিবুটের ওপর নির্ভর না করে ইন্টারনেট সংযোগ, রাউটারের অবস্থান বা অন্যান্য প্রযুক্তিগত কারণ পরীক্ষা করা প্রয়োজন।

বাংলাদেশ সময়: ৮:৫৩:৩৭ ● ২১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ