সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

হোম » বরগুনা » সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার
শনিবার ● ২৯ আগস্ট ২০২৬


সরকারি সুবিধা দেওয়ার প্রলোভনে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে তালতলীতে ৬০ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগ উঠেছে বশির মিয়া (৩৮) নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার দুপুরে উপজেলার নলবুনিয়া কিল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অভিযুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করে।

অভিযোগ সূত্রে জানা গেছে, তালতলী উপজেলার মরা নিদ্রা গ্রামের নয়া মিয়ার ছেলে বশির মিয়া শনিবার দুপুরে বাঁশ কিনতে নলবুনিয়া কিল্লা এলাকায় যান। সেখানে একটি বাড়িতে গিয়ে ওই নারী ও তাঁর নাতনিকে দেখতে পান। একপর্যায়ে বাঁশ কাটার জন্য দা প্রয়োজন বলে জানালে ঘরে দা না থাকায় নাতনিকে পাশের বাড়ি থেকে দা আনতে পাঠানো হয়।

অভিযোগ রয়েছে, নাতনি বাড়ি থেকে বেরিয়ে গেলে বশির ওই নারীকে ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দেন। তিনি রাজি না হওয়ায় জোরপূর্বক তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেন ওই নারী।

ওই নারীর চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এলে বশির পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে স্থানীয়রা ধাওয়া করে তাঁকে আটক করে একটি সুপারি গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে তালতলী থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, নারীর চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে বশিরকে পালিয়ে যেতে দেখেন। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

অভিযোগকারী নারী কান্নাজড়িত কণ্ঠে বলেন, ফ্যামিলি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা দেওয়ার কথা বলে আমার সর্বনাশ করেছে। আমি এ ঘটনার বিচার চাই।

তবে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছেন বশির মিয়া। তিনি বলেন, আমি ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলেছি, কিন্তু তার সঙ্গে কোনো খারাপ কাজ করিনি। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বশির মিয়া তালতলী উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুল ইসলাম বলেন, বাঁশ কেনার কথা বলে এক বৃদ্ধা নারীর সঙ্গে অনৈতিক ঘটনায় জড়িত থাকার অভিযোগে বশির নামের একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৭:৩৩ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ