গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

হোম » ইসলামী জীবন » গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া
বুধবার ● ২৬ আগস্ট ২০২৬


 

গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে আলোচনা ও দোয়া

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বরিশালের গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজে আলোচনা সভা, দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (২৬ আগস্ট) সকাল ১০টায় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি মো. ইব্রাহীম।

 

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. মাহাবুবুর রহমান ও গভর্নিং বডির সদস্য মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নির্মল চন্দ্র হালদার।

 

এ সময় প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো. পলাশসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, আদর্শ ও মানবতার শিক্ষা নিয়ে আলোচনা করেন। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কারও বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২০:২৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ