ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা

হোম » বরিশাল » ভাতিজিকে ধর্ষণের অভিযোগে চাচার বিরুদ্ধে মামলা
মঙ্গলবার ● ২৫ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

 

বরিশালের গৌরনদীতে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তার চাচা হারুন কবিরাজ (৬০)-এর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

 

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে জানা গেছে, হারুন কবিরাজ গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ গ্রামের মৃত তাহের কবিরাজের ছেলে। ভুক্তভোগী শিশুটি তার ভাতিজি।

 

এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট শিশুটি বিস্কুট ও চিপস কিনতে হারুন কবিরাজের দোকানে যায়। এ সময় তাকে ফুসলিয়ে দোকানের পেছনের একটি বাগানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

 

পরিবারের সদস্যরা জানান, ঘটনার পর শিশুটি বিষয়টি তাদের জানালে সোমবার (২৪ আগস্ট) দিবাগত রাতে শিশুটির বাবা বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মামলা করেন।

 

মামলা দায়েরের পর শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানিয়েছেন গৌরনদী মডেল থানার উপপরিদর্শক ফিরোজ আলম।

 

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত হারুন কবিরাজের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ১৯:৫০:৫৬ ● ৬০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ