শনিবার ● ২২ আগস্ট ২০২৬

গলাচিপায় জমি নিয়ে হামলা, আহত ৪

হোম » পটুয়াখালী » গলাচিপায় জমি নিয়ে হামলা, আহত ৪
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


 

প্রতীকী ছবি চিত্র

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় চারজন আহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার গোলখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাদুরা গ্রামে নিজ ওয়ারিশসূত্রে পাওয়া রেকর্ডীয় জমিতে এ ঘটনা ঘটে।

 

আহতরা হলেন- হাবিব ঢালী (৪৫), তোফাজ্জেল ঢালী (২৭), জাহানারা বেগম (৪৫) ও কালাম ঢালী (৫০)। তাদের মধ্যে হাবিব ঢালী গুরুতর আহত হয়েছেন। আহতদের গলাচিপা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের স্বজনদের অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে মামলা হলে আদালতের নির্দেশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জমির সীমানা নির্ধারণ করে দেন। এরপর থেকে প্রতিপক্ষ ক্ষুব্ধ ছিল।

 

অভিযোগ করা হয়, শনিবার সকালে গনি ঢালী, রিয়াজ ঢালী, ফারুক ঢালী, আলিম ঢালী, আমির ঢালী ও জলি বেগমসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জন দেশীয় অস্ত্র, লাঠি, ধারালো রামদা ও মরিচের গুঁড়া নিয়ে ওই জমিতে প্রবেশ করেন। পরে তারা অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে চারজনকে আহত করেন।

 

পরে স্বজনরা আহতদের উদ্ধার করে গলাচিপা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন।

 

গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা চিকিৎসক মেজবাহ উদ্দিন বলেন, ‘আমার চিকিৎসাধীন চারজন রোগী তৃতীয় তলায় ভর্তি রয়েছেন।’

 

অভিযোগের বিষয়ে গনি ঢালী ও রিয়াজ ঢালী মুঠোফোনে বলেন, ‘আমরাও আহত হয়েছি।’

 

গোলখালী ইউনিয়ন পরিষদের সদস্য মো. শহিদুল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

বাংলাদেশ সময়: ১৭:৪১:৪৪ ● ৩০ বার পঠিত