শনিবার ● ২২ আগস্ট ২০২৬
বাউফলে ৮০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ দুজন গ্রেপ্তার
হোম » পটুয়াখালী » বাউফলে ৮০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ দুজন গ্রেপ্তার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর বাউফলে বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবা নিয়ে নারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২২ আগস্ট) দুপুরে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামের আদর্শপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. সুমন মৃধা (৩০), মদনপুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চন্দ্রপাড়া গ্রামের মৃত হানিফ মৃধার ছেলে এবং মোসা. তানিয়া বেগম (৩৩), একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আদর্শপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) ও বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে এসআই (নিঃ) সম্বিত রায়, এএসআই আরিফুলসহ পুলিশের একটি দল চন্দ্রপাড়া এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় সুমন মৃধা ও তানিয়া বেগমকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের কাছ থেকে ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬:৪৩:৫৬ ● ২৫ বার পঠিত
