শনিবার ● ২২ আগস্ট ২০২৬

বাউফলে জিপিএ-৫ পাওয়া ১৩০ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

হোম » পটুয়াখালী » বাউফলে জিপিএ-৫ পাওয়া ১৩০ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা
শনিবার ● ২২ আগস্ট ২০২৬


 

বাউফলে জিপিএ-৫ পাওয়া ১৩০ শিক্ষার্থীকে ছাত্রদলের সংবর্ধনা

সাগরকন্যা প্রতিবেদক, বাউফল (পটুয়াখালী)

 

পটুয়াখালীর বাউফলে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৩০ কৃতি শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে উপজেলা ছাত্রদল। শিক্ষার্থীদের উৎসাহিত করতে শিক্ষা উপকরণ, বিভিন্ন উপহারসামগ্রী এবং দেশীয় ফল ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

 

শনিবার (২২ আগস্ট) বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে এসব শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।

 

উপজেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ মিজানুর রহমান লিটু। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশরাফুল ইসলাম বিপ্লব, জেলা ছাত্রদলের বর্তমান কমিটির আহ্বায়ক মেহেদি হাসান শামীম চৌধুরী এবং বাউফল উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম ঝুরন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব নিয়াজ উদ্দিন খান।

 

বক্তারা বলেন, একটি দেশের ভবিষ্যৎ নির্ভর করে তরুণ প্রজন্মের ওপর। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা হলে তারা ভবিষ্যতে দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। শুধু পরীক্ষার ফলাফল অর্জন নয়, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

 

কৃতি শিক্ষার্থীদের মধ্যে বাছিরা বিনতে বাশার সম্মাননা ও উপহারসামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন তাদের ভবিষ্যৎ পড়াশোনায় আরও মনোযোগী হতে উৎসাহিত করবে।

বাংলাদেশ সময়: ১৪:১১:২৮ ● ২৩ বার পঠিত