বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬

গলাচিপায় ৬টি সন্দেহভাজন চোরাই মহিষ আটক, মিলছে না মালিকের সন্ধান

হোম » পটুয়াখালী » গলাচিপায় ৬টি সন্দেহভাজন চোরাই মহিষ আটক, মিলছে না মালিকের সন্ধান
বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬


গলাচিপায় ৬টি সন্দেহভাজন চোরাই মহিষ আটক, মিলছে না মালিকের সন্ধান

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

 

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চিকনিকান্দী ইউনিয়নের সুতাবাড়িয়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় ছয়টি সন্দেহভাজন চোরাই মহিষ আটক করেছেন স্থানীয়রা। বৃহস্পতিবার (২০ আগস্ট) মহিষগুলো সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা সেগুলো আটক করেন।

 

স্থানীয়রা জানান, মহিষগুলোর সঙ্গে থাকা এক ব্যক্তি জনতার উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরে মহিষগুলোর মালিকের সন্ধান করতে স্থানীয়ভাবে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত প্রকৃত মালিকের সন্ধান পাওয়া যায়নি।

 

এলাকাবাসীর ধারণা, মহিষগুলো অন্য কোনো এলাকা থেকে চুরি করে এনে সেখানে রাখা হয়ে থাকতে পারে। তবে মহিষগুলো চোরাই কি না এবং এগুলোর প্রকৃত মালিক কে, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া সম্ভব বলে জানান স্থানীয়রা।

 

আটক মহিষগুলোর কোনোটি হারিয়ে গেলে বা ছয়টি মহিষের মালিকানা সম্পর্কে কেউ তথ্য জানলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন এলাকাবাসী। প্রকৃত মালিকের সন্ধান পেতে খবরটি শেয়ার করারও অনুরোধ জানান তারা।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। মহিষগুলো স্থানীয় চৌকিদারের জিম্মায় রাখা হয়েছে। একই সঙ্গে এর প্রকৃত মালিকের সন্ধান করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১:১১:২৫ ● ২২ বার পঠিত