বৃহস্পতিবার ● ২০ আগস্ট ২০২৬
মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হোম » ভোলা » মনপুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মনপুরা (ভোলা)
ভোলার মনপুরায় পতাকা উত্তোলন, র্যালি, বৃক্ষরোপণ ও আলোচনা সভার মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এসব কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল সাড়ে ১১টায় হাজিরহাট সদর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি ডা. কামাল উদ্দিন, সহসভাপতি সেলিম মোল্লা, উপজেলা যুবদলের সদস্যসচিব হাফেজ আবদুর রহিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্যসচিব হোসেন হাওলাদারসহ দলটির নেতা-কর্মীরা।
বাংলাদেশ সময়: ১৮:২৭:১৯ ● ২৬ বার পঠিত
