বুধবার ● ১৯ আগস্ট ২০২৬

আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী

হোম » বরিশাল » আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী
বুধবার ● ১৯ আগস্ট ২০২৬


 

আগৈলঝাড়ায় নিজস্ব অর্থায়নে সড়ক সংস্কারে এলাকাবাসী

সাগরকন্যা প্রতিবেদক, আগৈলঝাড়া (বরিশাল)

 

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের দক্ষিণ বাগধা বালুর মাঠ থেকে উজিরপুরের সাতলা পর্যন্ত সংযোগ সড়কটি দীর্ঘদিন সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। সামান্য বৃষ্টিতেই জমে যাচ্ছে পানি। এতে যানবাহন চলাচলে দুর্ভোগের পাশাপাশি প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

 

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে যোগাযোগ করা হলেও দীর্ঘদিনেও সরকারি কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এতে জনভোগান্তি চরমে পৌঁছালে এবং দুর্ঘটনা বেড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা নিজেরাই সংস্কারের উদ্যোগ নেন।

 

এলাকাবাসী ও ‘কল্লোল পল্লীমঙ্গল তরুণ সংঘ’-এর যৌথ উদ্যোগে চাঁদা তুলে সড়কটির সংস্কারকাজ শুরু করা হয়েছে। এ উদ্যোগে সাড়া দিয়ে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

 

তবে উদ্যোক্তারা জানান, ব্যক্তি উদ্যোগে সংগৃহীত সীমিত তহবিল দিয়ে পুরো সড়কের সংস্কারকাজ শেষ করা সম্ভব নয়। সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী করতে জরুরি ভিত্তিতে সরকারি অর্থ বরাদ্দ প্রয়োজন। এ জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবি জানিয়েছেন ভুক্তভোগী এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ২০:০৯:২৭ ● ৩২ বার পঠিত