মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬

লালমোহনে টমটমের চাপায় স্কুলছাত্রের মৃত্যু

হোম » ভোলা » লালমোহনে টমটমের চাপায় স্কুলছাত্রের মৃত্যু
মঙ্গলবার ● ১৮ আগস্ট ২০২৬


লালমোহনে টমটমের চাপায় স্কুলছাত্রের মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, লালমোহন (ভোলা)

 

ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান (৭) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান ওই এলাকার গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। মঙ্গলবার মন্দিরের পাঠশালা ছুটির পর বাড়ি ফেরার সময় রাস্তা পার হচ্ছিল সে। এ সময় দ্রুতগতির একটি ইঞ্জিনচালিত টমটমের নিচে পড়ে গুরুতর আহত হয় জিসান।

 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাশের উপজেলা চরফ্যাশনের হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জিসানকে মৃত ঘোষণা করেন।

 

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়নের সভাপতি ইব্রাহিম মিয়া ঘটনাটি থানায় জানিয়েছেন। দুর্ঘটনাকবলিত টমটমটি তাদের জিম্মায় রয়েছে বলে তিনি জানিয়েছেন।

 

তিনি আরও বলেন, শিশুটিকে পাশের উপজেলা চরফ্যাশনের হাসপাতালে নেওয়া হয়েছে। পরিবারকে মৃত্যু সনদ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় এসে আইনগত ব্যবস্থা নিতে চাইলে পুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।

বাংলাদেশ সময়: ২২:৩৮:৪১ ● ২৮ বার পঠিত