সোমবার ● ১৭ আগস্ট ২০২৬
চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন, ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা
হোম » জাতীয় » চলতি অর্থবছরেই পাঁচ স্থানীয় সরকার নির্বাচন, ব্যয় হবে ৬ হাজার কোটি টাকা
![]()
সাগরকন্যা প্রতিবেদক
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য চলতি অর্থবছরের বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং এতে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে বলে জানান তিনি।
সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহে সৌরবিদ্যুৎ ব্যবহার সংক্রান্ত পর্যালোচনা সভা শেষে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
মীর শাহে আলম বলেন, চলতি অর্থবছরের বাজেটে পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনের জন্য বরাদ্দ রয়েছে। নির্বাচনগুলো হলো- সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদ নির্বাচন। এসব নির্বাচন সম্পন্ন করতে প্রায় ৬ হাজার কোটি টাকা প্রয়োজন হবে।
নির্বাচনের সময়সূচি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষ হলে আলোচনা করে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে চলতি অর্থবছরের মধ্যেই পাঁচটি স্থানীয় সরকার নির্বাচন হবে, এর কোনো ব্যত্যয় হবে না।
স্থানীয় সরকার ব্যবস্থাপনা প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, ছয় মাস খুব কম সময়। তবে খাল, লেক ও রাস্তা নিয়ে কাজ করা হচ্ছে। নিজেদের কাজ নিয়ে পুরোপুরি সন্তুষ্ট না হলেও অনেক দূর এগিয়েছেন।
নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া স্থানীয় পর্যায়ে কাজ পরিচালনা করা কঠিন উল্লেখ করে তিনি বলেন, নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্বে এলে সেবার মান ও কাজের গতি আরও বাড়বে।
বাংলাদেশ সময়: ১৪:৫০:৩২ ● ২৪ বার পঠিত
