রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
কলাপাড়ায় সাংবাদিক মিঠুর পিতা সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবসে দোয়া
হোম » গণমাধ্যম » কলাপাড়ায় সাংবাদিক মিঠুর পিতা সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবসে দোয়া
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালীন সদস্য ও কার্যকরী কমিটির সহসভাপতি সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠুর পিতা মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের ১১তম প্রয়াণ দিবসে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৬ আগস্ট) আসর নামাজের পর কলাপাড়া পৌর শহরের অয়েল মিল জামে মসজিদে এ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম মাওলানা মো. আবু সালেহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
মরহুম সুজা উদ্দিন বিশ্বাস সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস অনার্স কলেজ পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা দাতা সদস্য এবং দানবীর মরহুম মোজাহার উদ্দিন বিশ্বাসের পুত্র ছিলেন। ২০১৫ সালের ১৫ আগস্ট তিনি ইন্তেকাল করেন।
দোয়া ও মোনাজাতে মরহুমের বড় ছেলে বিশ্বাস শিহাব পারভেজ মিঠু, দি সাপ্লাই অ্যান্ড সেল সোসাইটির চেয়ারম্যান ও সাবেক জনপ্রতিনিধি বিশ্বাস শফিকুর রহমান টুলু, রাইসুল ইসলাম হেলাল বিশ্বাস, মো. আমির হোসেন, ফিরোজ আলম, ফিরোজ আলম (মেঘদূত), অমি বিশ্বাস, কেএম অন্তুসহ ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন।
এদিকে মরহুম সুজা উদ্দিন বিশ্বাসের বিদেহী রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি নেছারউদ্দিন আহমেদ টিপু, সাবেক সভাপতি শামসুল আলম, হুমায়ুন কবির, মেজবাহ উদ্দিন মান্নু, সাধারণ সম্পাদক অমল মুখার্জী, সাবেক সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নুরুল কবির ঝুনু, ক্লিন কলাপাড়া-গ্রিন কলাপাড়া প্রকল্পের পরিচালক মুশফিকুর রহমান লিটু বিশ্বাস, কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি মোহসীন পারভেজ, সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি রাসেল কবির মুরাদ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি এ এম মিজানুর রহমান বুলেট, কলাপাড়া সাংবাদিক ফোরামের সভাপতি মাওলানা আসাদুজ্জামান ইউসুফ, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সভাপতি আনোয়ার হোসেন আনু, মহিপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাহাতাব হাওলাদার, লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত হোসেন তপন বিশ্বাস, স্বেচ্ছাসেবী সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রংধনুর সভাপতি হুমায়ুন কবির জুয়েল, সাধারণ সম্পাদক বিশ্বাস রাশেদ মোশারেফ কল্লোল এবং কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মো. রাসেলসহ অনেকে।
বাংলাদেশ সময়: ২১:৫৩:৪১ ● ২১ বার পঠিত
