রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
কয়রা উপজেলা প্রেসক্লাব সদস্য ফারুক আজম অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া
হোম » গণমাধ্যম » কয়রা উপজেলা প্রেসক্লাব সদস্য ফারুক আজম অসুস্থ, সুস্থতা কামনায় দোয়া
![]()
সাগরকন্যা প্রতিবেদক, কয়রা (খুলনা)
কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সমাজের কথা পত্রিকার কয়রা উপজেলা প্রতিনিধি মো. ফারুক আজম অসুস্থ হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার দ্রুত সুস্থতা কামনা করে দোয়া ও বিবৃতি দিয়েছেন কয়রা উপজেলা প্রেসক্লাবের সদস্যরা। বিবৃতিদাতারা হলেন- প্রেসক্লাবের সভাপতি মো. শরিফুল আলম, সাধারণ সম্পাদক মো. রিয়াছাদ আলী, সহসভাপতি এস এম আব্দুর রউফ ও শেখ কওছার আলম, যুগ্ম সম্পাদক জিএম নজরুল ইসলাম ও মো. গোলাম রব্বানী, কোষাধ্যক্ষ মো. ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক অরবিন্দ কুমার মণ্ডল, প্রচার সম্পাদক হাবিবুল্লাহ হাবিব, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জিয়াউর রহমান ঝন্টু এবং ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক শেখ জাহাঙ্গীর কবির টুলু।
এ ছাড়া কার্যনির্বাহী সদস্য মোহা. হুমায়ুন কবির, শেখ মনিরুজ্জামান মনু, গিরেন্দ্রনাথ মণ্ডলসহ সিনিয়র সাংবাদিক মোস্তফা শফিকুল ইসলাম, মাস্টার আব্দুল খালেক, এস এম নুরুল আমিন নাহিন, শহিদুল্লাহ শাহিন, আ. সালাম, আবুল বাসার, মজিবার রহমান, মো. আজিজুল ইসলাম, মিজানুর রহমান লিটন, প্রভাষক রবিউল ইসলাম, ডিএম জাহিদুল ইসলাম, আবু ওবায়দা, মল্লিক আ. রউফ, হাফিজুল ইসলাম, আরিফুল রহমান প্রমুখ তার দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।
বাংলাদেশ সময়: ১৯:২৪:৩৪ ● ৩৫ বার পঠিত
