রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের নাবিক জীবিত উদ্ধার
হোম » খুলনা » সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া জাহাজের নাবিক জীবিত উদ্ধার
![]()
সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
সুন্দরবনের আংটিহারা এলাকায় শাকবাড়িয়া নদীতে চলন্ত জাহাজ থেকে পড়ে যাওয়া এমভি আলফাডাঙ্গা প্রাইডের এক নাবিককে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রবিবার (১৬ আগস্ট) সকালে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মাহবুব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) ভারত থেকে ফ্লাই অ্যাশবোঝাই করে এমভি আলফাডাঙ্গা প্রাইড নামের বাণিজ্যিক জাহাজটি বাংলাদেশে আসে। পরে জাহাজটি সুন্দরবনের শাকবাড়িয়া নদীসংলগ্ন আংটিহারা এলাকায় অবস্থান করছিল। দুপুর ১২টার দিকে জাহাজের আপার ডেকে কাজ করার সময় দুর্ঘটনাবশত এক নাবিক নদীতে পড়ে যান।
এ সময় কোস্ট গার্ড স্টেশন কয়রার একটি নিয়মিত টহল দল ওই এলাকায় দায়িত্ব পালন করছিল। নাবিক নদীতে পড়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়ে টহল দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে নিরাপদে নিজ জাহাজে পৌঁছে দেওয়া হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন জানিয়েছে, উপকূলীয় ও জলপথে যেকোনো জরুরি পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রমে এ ধরনের তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:২০:৫০ ● ২২ বার পঠিত
