বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬

এসএসসিতে দুইবার ফেল, গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যা

হোম » খুলনা » এসএসসিতে দুইবার ফেল, গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যা
বৃহস্পতিবার ● ১৩ আগস্ট ২০২৬


এসএসসিতে দুইবার ফেল, গাংনীতে শিক্ষার্থীর আত্মহত্যাসাগরকন্যা প্রতিবেদক, মেহেরপুর

 

মেহেরপুরের গাংনীতে পরপর দুইবার এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে অকৃতকার্য হওয়ার পর রামিদুজ্জামান টুটুল মিয়া (১৭) নামের এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের কোদালকাটি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

 

নিহত রামিদুজ্জামান টুটুল মিয়া কোদালকাটি গ্রামের শ্রমিক মিন্টু মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

 

পরিবারের বরাত দিয়ে স্থানীয়রা জানান, টুটুল মিয়া পরপর দুইবার এসএসসি পরীক্ষায় ইংরেজি বিষয়ে ফেল করায় পরিবারের সদস্যরা তাকে বকাঝকা করেন। এতে অভিমান করে তিনি নিজ শয়নকক্ষে আত্মহত্যা করেন।

 

তবে স্থানীয় একটি সূত্রের দাবি, পরিবারের কথা না মেনে নিজের ইচ্ছামতো চলাফেরা করায় টুটুলের সঙ্গে পরিবারের সদস্যদের প্রায়ই অশান্তি হতো।

 

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুর্শেদ মুদাদ্দিদ চৌধুরী বলেন, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:১৭ ● ২২ বার পঠিত