মঙ্গলবার ● ১১ আগস্ট ২০২৬
মির্জাগঞ্জে জিনিয়াস স্কুলের সাফল্য, ২৬ পরীক্ষার্থীর ২২ জনই পাস
হোম » শিক্ষা » মির্জাগঞ্জে জিনিয়াস স্কুলের সাফল্য, ২৬ পরীক্ষার্থীর ২২ জনই পাস
![]()
সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)
পটুয়াখালীর মির্জাগঞ্জের জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারের এসএসসি পরীক্ষায় ২৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ২২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে দুজন। প্রতিষ্ঠানটির পাসের হার ৮৪ দশমিক ৬২ শতাংশ।
জিনিয়াস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোসা. তানিয়া আক্তার সাগরকন্যার এ প্রতিবেদককে বলেন, ২০১৪ সালে প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। প্রতিবছর শিক্ষার্থীরা ভালো ফলাফল অর্জন করছে। এ সুনাম ধরে রাখতে শিক্ষকরা সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, এ বছর মির্জাগঞ্জ উপজেলার ৩০টি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১ হাজার ৩৮৩ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৭৬৬ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ২৬ জন জিপিএ-৫ পেয়েছে।
এ ছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার ২৮টি মাদ্রাসা থেকে ৫৯৬ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৩৯৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে রামপুর সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসা ও মির্জাগঞ্জ ইয়ারিয়া আলিম মাদ্রাসার একজন করে শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে উপজেলার সাতটি প্রতিষ্ঠানের ভোকেশনাল বিভাগ থেকে ১৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৫৮ জন উত্তীর্ণ হয়েছে।
বাংলাদেশ সময়: ২২:৩২:০৯ ● ২৮ বার পঠিত
