বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
গৌরনদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ
হোম » বরিশাল » গৌরনদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ ও পরিচর্যায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে বরিশালের গৌরনদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিএম ইদ্রিস আলীর সভাপতিত্বে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছ লাগানো ও পরিচর্যার অভ্যাস গড়ে তুলতে হবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও আলফা প্যাথলজি ল্যাবের ব্যবস্থাপনা পরিচালক এস. এম. মোশাররফ হোসেন, সমাজসেবক ও বিএনপি নেতা মো. মোফাজ্জেল হোসেন, মার্ক এগ্রোভেটের মালিক ও বিএনপি নেতা মো. মনিরুজ্জামান খোকন, সিনিয়র সাংবাদিক মো. মোস্তফা হাওলাদারসহ অনেকে।
এছাড়া বার্থী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান বয়াতি, মো. মিজানুর রহমান, লুৎফর রহমান সান্টু, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. শহিদ চাপরাশি, বার্থী ইউনিয়ন যুবদল নেতা মো. রুহুল আমিন, কাওসার ফকির, আনিস বেপারী, উপজেলা জাসাসের সাংস্কৃতিক সম্পাদক শাহরিয়ার পার্থ, বার্থী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ হাতে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এবং রোপণ করা গাছগুলোর নিয়মিত পরিচর্যার অঙ্গীকার করে।
এমএইচ/এমআর
বাংলাদেশ সময়: ২০:০৮:১১ ● ১৩৫ বার পঠিত
