বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬
ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা সহজ করার দাবিতে মানববন্ধন
হোম » ঝালকাঠী » ঝালকাঠি পৌরসভায় নাগরিক সেবা সহজ করার দাবিতে মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, ঝালকাঠি
ঝালকাঠি পৌরসভায় নাগরিক সনদ ও চেয়ারম্যান সার্টিফিকেট পেতে হয়রানির অভিযোগে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত, সহজ ও হয়রানিমুক্ত নাগরিক সেবা নিশ্চিতের দাবিতে বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, প্রয়োজনীয় সনদ সংগ্রহে সাধারণ মানুষকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। এতে শিক্ষার্থী, চাকরিপ্রার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। তারা সেবা কার্যক্রমে গতি আনা এবং জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন আলিম হাওলাদার, সরফরাত ইসলাম সায়েম, আনোয়ার হোসেন ও মো. মহিউদ্দিন হোসেন।
এসই/এমআর
বাংলাদেশ সময়: ১৬:৪৫:৩০ ● ১৯ বার পঠিত
