বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬

কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

হোম » ঝালকাঠী » কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ
বৃহস্পতিবার ● ৩০ জুলাই ২০২৬


কাঠালিয়ায় বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ

সাগরকন্যা প্রতিবেদক,ঝালকাঠি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি শিক্ষার্থীদের লেখাপড়া ও স্বাস্থ্য বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের হাতে ইলেকট্রনিক অ্যাসিস্টিভ ডিভাইস তুলে দেন।

অনুষ্ঠান শেষে সংসদ সদস্য উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় অংশ নেন। সভায় অংশগ্রহণকারীরা উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সন্তোষ প্রকাশ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।


এসই/এমআর

বাংলাদেশ সময়: ১৬:২৪:১২ ● ২৭ বার পঠিত